
জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে ভূমিকার অভিযোগ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ১১৩তম সিন্ডিকেট সভায় এই পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এই পদোন্নতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরো পড়ুনচট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়িতে হামলা
সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনের সময় জবির প্রক্টর থাকাকালে শিক্ষার্থী মো. নূর নবীকে ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া ১১ জুলাই মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। ওই সময়ে তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল।
জুলাই বিপ্লবে গুলিজদ্ধ শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, জুলাইয়ে যাঁরা শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে, তাঁদের বিষয়ে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স। জকসুর জিএস ও জবি শিবিরের সভাপতি আরিফ বলেন, তিনি প্রক্টর থাকাকালে সমন্বয়ক নূর নবীকে গ্রেপ্তার করা হয় এবং তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দেননি।
আরো পড়ুনগোপালগঞ্জে বিদ্যুৎ হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি
অভিযোগগুলোর নিষ্পত্তি ও জবাবদিহি নিশ্চিত না করে এই পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার দাবি জানান তাঁরা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে ভূমিকার অভিযোগ থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে গ্রেড-২ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে ১১৩তম সিন্ডিকেট সভায় এই পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এই পদোন্নতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনের সময় জবির প্রক্টর থাকাকালে শিক্ষার্থী মো. নূর নবীকে ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া ১১ জুলাই মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। ওই সময়ে তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল।
জুলাই বিপ্লবে গুলিজদ্ধ শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, জুলাইয়ে যাঁরা শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে, তাঁদের বিষয়ে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স। জকসুর জিএস ও জবি শিবিরের সভাপতি আরিফ বলেন, তিনি প্রক্টর থাকাকালে সমন্বয়ক নূর নবীকে গ্রেপ্তার করা হয় এবং তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দেননি।
অভিযোগগুলোর নিষ্পত্তি ও জবাবদিহি নিশ্চিত না করে এই পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য ও অবস্থান স্পষ্ট করার দাবি জানান তাঁরা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন