সিদ্ধিরগঞ্জের গোদনাইল প্রিপারেটরী স্কুল ক্যাম্পাসে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে পাঠ সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস।
উৎসবের শুরুতে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরা হয়।
গোদনাইল প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদনাইল প্রিপারেটরী স্কুলের সভাপতি জাকিয়া আলী ভূইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোদনাইল প্রিপারেটরী স্কুলের অভিভাবক সদস্য লুৎফা আক্তার রুমি, তানজুম নুসরাত মুন, বিউটি আক্তারসহ অন্যাণ্য সহকারী শিক্ষক,শিক্ষিকারা।
এসময় প্রধান অতিথির বক্তব্য জাকিয়া আলী ভূইয়া বলেন, নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ সমাপনী মানে পাঠ শেষ নয়, এটি মূলত বড় কোনো যাত্রার একেকটি স্টেশন বা সিঁড়ির একেকটি ধাপ মাত্র। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন