
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান এবং সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিন এই প্রতিবেদন প্রকাশকে পরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করেন।
আরো পড়ুনমার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবির
বিবৃতিতে বলা হয়, কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি এবং তার অ্যাকাউন্ট হ্যাক করে তা প্রকাশ করা হয়েছিল, যার প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। অথচ এই তথ্যগুলো সম্পূর্ণ উপেক্ষা করে প্রতিবেদনে তাকে নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়েছে এবং তার বক্তব্য না নিয়েই জবাব দেননি বলে দাবি করা হয়েছে যা সাংবাদিকতার মৌলিক নীতির লঙ্ঘন।
জামায়াত আমিরকে হেয় করতে প্রতিবেদনে একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনকে ভিত্তি করা হয়েছে, যিনি শেখ মুজিব ও তার পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক অথচ পাঠকদের কাছে তার রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে। এছাড়া ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়াকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে তুলে ধরা উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরো পড়ুনযুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে একক হামলার প্রস্তুতি ইসরাইলের
এই মানহানিকর সাতটি ইঙ্গিত চিহ্নিত করে প্রতিবেদন প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারা অনুযায়ী প্রকাশক Nationwide News Pty Ltd-এর কাছে একটি আনুষ্ঠানিক কনসার্নস নোটিশ পাঠিয়েছেন ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে এবং অন্যת সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। ডা. শফিকুর রহমানের পক্ষে পাঠানো এই নোটিশে অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করে প্রকাশ্যে সংশোধনী দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় দৈনিক ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান এবং সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের দিন এই প্রতিবেদন প্রকাশকে পরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টটি ডা. শফিকুর রহমান লেখেননি এবং তার অ্যাকাউন্ট হ্যাক করে তা প্রকাশ করা হয়েছিল, যার প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। অথচ এই তথ্যগুলো সম্পূর্ণ উপেক্ষা করে প্রতিবেদনে তাকে নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়েছে এবং তার বক্তব্য না নিয়েই জবাব দেননি বলে দাবি করা হয়েছে যা সাংবাদিকতার মৌলিক নীতির লঙ্ঘন।
জামায়াত আমিরকে হেয় করতে প্রতিবেদনে একজন অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনকে ভিত্তি করা হয়েছে, যিনি শেখ মুজিব ও তার পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক অথচ পাঠকদের কাছে তার রাজনৈতিক পরিচয় গোপন রাখা হয়েছে। এছাড়া ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়াকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে তুলে ধরা উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এই মানহানিকর সাতটি ইঙ্গিত চিহ্নিত করে প্রতিবেদন প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারা অনুযায়ী প্রকাশক Nationwide News Pty Ltd-এর কাছে একটি আনুষ্ঠানিক কনসার্নস নোটিশ পাঠিয়েছেন ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে এবং অন্যת সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। ডা. শফিকুর রহমানের পক্ষে পাঠানো এই নোটিশে অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করে প্রকাশ্যে সংশোধনী দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন