জিয়াউল আহসান নিরপরাধ ব্যক্তিদের গুম ও হত্যার শুধু নির্দেশই দেননি, তিনি সরাসরি এসব হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
আরো পড়ুনমার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবির
অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টে চলমান নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আপিল শুনানিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির জবানাবন্দির অংশ আজ পড়ে শোনানো হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে র্যাবে কর্মরত জিয়াউল আহসানের সুনির্দিষ্ট নির্দেশনা ও অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হতো না। ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, রোম স্ট্যাটিউট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচার করার পূর্ণ ক্ষমতা রয়েছে।
জিয়াউল আহسানকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, আইনের সীমাবদ্ধতা না থাকলে ১১৬ জন হতভাগ্য ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তার কমপক্ষে ১১৬ বার মৃত্যুদণ্ডের আদেশ হতে পারত। অবৈধ ক্ষমতার প্রভাবে তার করা নারকীয় হত্যাযজ্ঞ ও দুর্নীতিলব্ধ সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভিকটিম পরিবারগুলোকে দেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হয়েছে। তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রশ্রয় ও অনুমোদনে তিনি দানব হয়ে উঠেছিলেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন