দৈনিক সোজা সাপটা

চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে চুয়েটে কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকে আরও সংগঠিত ও জোরালো করার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হলেও সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি। দীর্ঘস্থায়ী অচলাবস্থায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন চলবে বলে জানানো হয়।

মার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবিরআরো পড়ুনমার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবির

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা, যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, গত দুই মাস ধরে আন্দোলনে শিক্ষার্থীরা অংশ নিলেও সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থায়ী সমাধান না আসা পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে এই কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য নিয়োগ ইস্যুতে আইইবি’র সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এই নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নেমে একপর্যায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হলেও উপাচার্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অসন্তোষ ও আন্দোলন অব্যাহত থাকে। দীর্ঘদিনেও সংকটের সমাধান না আসায় এবার আবারও কঠোর কর্মসূচিতে গেলেন শিক্ষার্থীরা। ফলে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে চুয়েটে কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকে আরও সংগঠিত ও জোরালো করার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হলেও সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি। দীর্ঘস্থায়ী অচলাবস্থায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন চলবে বলে জানানো হয়।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা, যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানান, গত দুই মাস ধরে আন্দোলনে শিক্ষার্থীরা অংশ নিলেও সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থায়ী সমাধান না আসা পর্যন্ত সকল ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে এই কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য নিয়োগ ইস্যুতে আইইবি’র সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এই নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নেমে একপর্যায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হলেও উপাচার্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অসন্তোষ ও আন্দোলন অব্যাহত থাকে। দীর্ঘদিনেও সংকটের সমাধান না আসায় এবার আবারও কঠোর কর্মসূচিতে গেলেন শিক্ষার্থীরা। ফলে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x