দৈনিক সোজা সাপটা

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, স্থগিত মামলার ওয়ারেন্ট

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, স্থগিত মামলার ওয়ারেন্ট
ফাইল ছবি

রাজধানীর গুলশান থানার একজন এসআই গতকাল বুধবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন। এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় আদালত পরোয়ানা জারি করেছে এবং তিনি তা তামিল করতে এসেছেন।

জুলুম যেখানেই, মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমিরআরো পড়ুনজুলুম যেখানেই, মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির

পরে খোঁজ নিয়ে জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় আরও দুজন আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন, এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম।

মজার ব্যাপার হচ্ছে, মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে যা চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে উল্লেখও করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি। অথচ সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতেই পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়।

বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জানালেন জাগপা নেতা রাশেদ প্রধানআরো পড়ুনবাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জানালেন জাগপা নেতা রাশেদ প্রধান

বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। ২০১০ সাল থেকে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা ও মানহানির মতো হরেক রকম অভিযোগে এসব মামলা করেন। একাধিক মামলায় সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে এবং বিনা বিচারে তিনি দুই দফায় দীর্ঘ সময় জেল খেটেছেন।

সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জানালেও এই মামলাগুলো এখনো চলমান। নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, স্থগিত মামলার ওয়ারেন্ট

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলশান থানার একজন এসআই গতকাল বুধবার সকালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন। এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় আদালত পরোয়ানা জারি করেছে এবং তিনি তা তামিল করতে এসেছেন।

পরে খোঁজ নিয়ে জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় আরও দুজন আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, যিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন, এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম।

মজার ব্যাপার হচ্ছে, মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে যা চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে উল্লেখও করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি। অথচ সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতেই পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হয়।

বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। ২০১০ সাল থেকে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা রাষ্ট্রদ্রোহ, হত্যাচেষ্টা ও মানহানির মতো হরেক রকম অভিযোগে এসব মামলা করেন। একাধিক মামলায় সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে এবং বিনা বিচারে তিনি দুই দফায় দীর্ঘ সময় জেল খেটেছেন।

সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জানালেও এই মামলাগুলো এখনো চলমান। নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হচ্ছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x