দৈনিক সোজা সাপটা

বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জানালেন জাগপা নেতা রাশেদ প্রধান

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জানালেন জাগপা নেতা রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান। তিনি এই বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন।

জুলুম যেখানেই, মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমিরআরো পড়ুনজুলুম যেখানেই, মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে নিয়ে ভারতের এমন আস্ফালন কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। বাংলাদেশের এক ইঞ্চি মাটি দখলের দুঃসাহস দেখালে এ দেশের ১৮ কোটি মানুষ বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

জাগপা মুখপাত্র উল্লেখ করেন, দিল্লিতে পলাতক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশের ঘোষণার পরপরই ভারতীয় মন্ত্রীর এই বক্তব্য গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের প্রমাণ। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে তারা কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল না।

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, স্থগিত মামলার ওয়ারেন্টআরো পড়ুনমাহমুদুর রহমানের বাসায় পুলিশ, স্থগিত মামলার ওয়ারেন্ট

বিবৃতিতে আরও বলা হয়, নিজ দেশে সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে মোদি সরকার আজ বিশ্বদরবারে ধিক্কৃত। ভারতীয় মন্ত্রীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানাতে হবে বলে দাবি জানান রাশেদ প্রধান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ দখলের হুমকির তীব্র নিন্দা জানালেন জাগপা নেতা রাশেদ প্রধান

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান। তিনি এই বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে নিয়ে ভারতের এমন আস্ফালন কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। বাংলাদেশের এক ইঞ্চি মাটি দখলের দুঃসাহস দেখালে এ দেশের ১৮ কোটি মানুষ বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

জাগপা মুখপাত্র উল্লেখ করেন, দিল্লিতে পলাতক শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রবেশের ঘোষণার পরপরই ভারতীয় মন্ত্রীর এই বক্তব্য গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের প্রমাণ। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে তারা কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, নিজ দেশে সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে মোদি সরকার আজ বিশ্বদরবারে ধিক্কৃত। ভারতীয় মন্ত্রীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে কঠোর কূটনৈতিক প্রতিবাদ জানাতে হবে বলে দাবি জানান রাশেদ প্রধান।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x