দৈনিক সোজা সাপটা

দেশের স্বার্থে ঐক্যের ডাক বিরোধীদলীয় নেতার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
দেশের স্বার্থে ঐক্যের ডাক বিরোধীদলীয় নেতার
ছবি: ভিডিও থেকে নেওয়া

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে এবং দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ বুধবার অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন।

হাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদআরো পড়ুনহাসিনার ফেরার ঘোষণায় ঐক্যের প্রয়োজন নেই: হামিদুর রহমান আযাদ

গোপালগঞ্জের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে কথা না বললেও একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা দেশদ্রোহিতার শামিল। তিনি আরও বলেন, মানুষ খুন, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখে বোঝা যায় তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। যে যুবসমাজ তাদের দেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল, তারা এখনও জীবিত আছে এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা জানান, সেখানে প্রবাসীদের কথা শোনা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি ২৪ তারিখের নির্ধারিত সময় বাঁচিয়ে দেশে ফিরে এসেছেন। তিনি প্রশ্ন তোলেন, যখনই জনগণের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হয়, তখনই নানা সমস্যার সৃষ্টি হয়।

মহসিন কলেজে ছাত্রশক্তির ওপর হামলা: বিচার চাইল খেলাফত ছাত্র মজলিসআরো পড়ুনমহসিন কলেজে ছাত্রশক্তির ওপর হামলা: বিচার চাইল খেলাফত ছাত্র মজলিস

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নিয়ে তিনি বলেন, যার হাতে শহীদের রক্ত ও অসংখ্য মানুষের কষ্ট, তার বিরুদ্ধে তো আইনি রায় হয়েছে। বিচার প্রক্রিয়া চলার সময় তিনি আসেননি, যা প্রমাণ করে তিনি আইনকে ভয় করেন এবং দেশকে ওন করেন না।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দেশের স্বার্থে ঐক্যের ডাক বিরোধীদলীয় নেতার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে এবং দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ বুধবার অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে কথা না বললেও একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা দেশদ্রোহিতার শামিল। তিনি আরও বলেন, মানুষ খুন, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখে বোঝা যায় তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। যে যুবসমাজ তাদের দেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল, তারা এখনও জীবিত আছে এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা জানান, সেখানে প্রবাসীদের কথা শোনা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি ২৪ তারিখের নির্ধারিত সময় বাঁচিয়ে দেশে ফিরে এসেছেন। তিনি প্রশ্ন তোলেন, যখনই জনগণের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হয়, তখনই নানা সমস্যার সৃষ্টি হয়।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নিয়ে তিনি বলেন, যার হাতে শহীদের রক্ত ও অসংখ্য মানুষের কষ্ট, তার বিরুদ্ধে তো আইনি রায় হয়েছে। বিচার প্রক্রিয়া চলার সময় তিনি আসেননি, যা প্রমাণ করে তিনি আইনকে ভয় করেন এবং দেশকে ওন করেন না।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x