দৈনিক সোজা সাপটা

রাত হলেই আগুন সন্ত্রাস!

 তিয়ান
তিয়ান মহানগর প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ৪ মিনিট প্রিন্ট কার্ড
রাত হলেই আগুন সন্ত্রাস!
রাত হলেই আগুন সন্ত্রাস!

সোজাসাপটা রিপোর্ট

বারবার হামলার মুখে পুলিশ-র‌্যাবআরো পড়ুনবারবার হামলার মুখে পুলিশ-র‌্যাব

নারায়ণগঞ্জে রাতের আঁধারে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা যেন থামছেই না। কয়েক দিনের ব্যবধানে জেলার বিভিন্ন স্থানে পাঁচটি বাস, দুটি লেগুনা ও একটি খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পরিবহন খাতে ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে রাতে যাতায়াতকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সোনারগাঁয়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে ১৮ নভেম্বর গোলাকান্দাইলে দুটি বাস, সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে একটি বাস এবং ফতুল্লার চাঁদমারীতে দুটি লেগুনায় আগুন দেওয়া হয়। পরদিন সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বাস ও মীরেরটেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়। সর্বশেষ ২২ নভেম্বর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিকেএমইএর আঙিনায় শ্রমিকদের অবস্থান, উত্তেজনাআরো পড়ুনবিকেএমইএর আঙিনায় শ্রমিকদের অবস্থান, উত্তেজনা

ঘটনাগুলোকে ঘিরে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগও সামনে এসেছে। ক্ষমতাসীন বিএনপির নেতারা এসব অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করছেন। অন্যদিকে পুলিশ বিভিন্ন ঘটনায় মামলা করেছে। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম এসেছে। তবে মামলায় নাম থাকাই অপরাধ প্রমাণের চূড়ান্ত ভিত্তি নয়। প্রতিটি ঘটনায় কারা সরাসরি জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যানবাহনে আগুন দেওয়ার ঘটনা এখন কেবল সম্পদের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি যাত্রীদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলছে। চলন্ত বাসে কিংবা যাত্রী ওঠানামার সময় অগ্নিসংযোগ হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ ছাড়া যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, পরিচয়পত্র, প্রয়োজনীয় নথি ও ব্যক্তিগত মালামাল হারানোর ঝুঁকিও তৈরি হচ্ছে।

সিদ্ধিরগঞ্জের জেট ফুয়েল চোর চক্রের মাফিয়া ইরফান ভূঁইয়া আটকআরো পড়ুনসিদ্ধিরগঞ্জের জেট ফুয়েল চোর চক্রের মাফিয়া ইরফান ভূঁইয়া আটক

ঘটনাগুলোর মধ্যে ১৮ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় মৌচাক ইউটার্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি স্টার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ২০ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ফতুল্লার চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পার্কিং করে রাখা দুটি লেগুনায় আগুন দেওয়া হয়। মামলার এজাহারে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।

এর পরদিন ১৯ নভেম্বর সোনারগাঁয়ের কাঁচপুরে একটি বাস এবং মীরেরটেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ দুটি ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক মামলা হয়েছে। মামলা দুটিতে মোট ১৬৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।

একাধিক ঘটনায় মামলা হলেও অগ্নিসংযোগের নেপথ্যে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। কারা এসব ঘটনার পরিকল্পনা করেছে, কারা অর্থ ও দাহ্য পদার্থের জোগান দিয়েছে, আর কারা সরাসরি আগুন দিয়েছে—এসব বিষয় তদন্তে বেরিয়ে আসা জরুরি। শুধু ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার নয়, পরিকল্পনাকারী ও অর্থের উৎস শনাক্ত করাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে।

এদিকে ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়। দলটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে কাজ করার কথা জানান। মহানগর যুবদলের পক্ষ থেকেও পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দেওয়া হয়।

তবে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও কর্মসূচির বাইরে সাধারণ মানুষের প্রধান উদ্বেগ এখন সড়কের নিরাপত্তা। নারায়ণগঞ্জ থেকে ঢাকা, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ গণপরিবহনে যাতায়াত করেন। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও শিশুরা এসব যানবাহনের ওপর নির্ভরশীল। ফলে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় রাতের যাত্রা নিয়ে অনেকের মধ্যে ভীতি তৈরি হয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের মতে, বাসস্ট্যান্ড, গুরুত্বপূর্ণ মোড়, মহাসড়কের প্রবেশপথ এবং যানবাহন রাখার স্থানগুলোতে নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি যানবাহনে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা এবং জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপদে নামানোর বিষয়ে চালক ও শ্রমিকদের প্রস্তুত থাকতে হবে।

সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যেন সাধারণ মানুষের চলাচল ও জীবিকার ওপর আঘাত হানতে না পারে, সে জন্য প্রশাসন ও পুলিশের কার্যকর ভূমিকা প্রয়োজন। প্রতিটি অগ্নিসংযোগের ঘটনা আলাদাভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনতে হবে।

নারায়ণগঞ্জে একের পর এক যানবাহনে আগুনের ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন—রাতের সড়ক কতটা নিরাপদ? পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীরা দ্রুত কার্যকর নিরাপত্তাব্যবস্থা এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাত হলেই আগুন সন্ত্রাস!

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাত হলেই আগুন সন্ত্রাস!
0:00 / 0:00
1x