ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। শুক্রবার রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি নিজের শারীরিক এ অবস্থার কথা জানান। তবে ভিডিওটি কোন সময়ের, তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে শামীম ওসমান বলেন, আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। তার এই ক্যানসারটি ইতোমধ্যে চতুর্থ স্টেজে পৌঁছে গেছে বলে তিনি উল্লেখ করেন। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, আমি কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আল্লাহর উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে এবং তিনিই তাকে বাঁচিয়ে রাখবেন বলে মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, একসময় গোপালগঞ্জ জেলার চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে।
তিনি মনে করেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও যথেষ্ট দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে উল্লেখ করে তিনি জানান যে এই অবস্থা থেকে অবিলম্বে বেরিয়ে আসা প্রয়োজন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন