দৈনিক সোজা সাপটা

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএমইউতে এনডিএফের র‍্যালি

ফ্যাসিস্ট ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রতিবাদ সমাবেশ ও র‍্যালি করেছে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বিএমইউ শাখা। শনিবার এনডিএফের বিএমইউ শাখার উদ্যোগে আয়andোজিত এই প্রতিবাদ সমাবেশ ও র‍্যালিটি বিএমইউর বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়।

সমাবেশের আয়োজক ও বিএমইউ শাখা এনডিএফের সভাপতি ডা. ফারুক হোসাইন বলেন, শুধুমাত্র গোপালগঞ্জে বিশৃঙ্খলা করে যারা ভাবে দেশ অস্থিতিশীল হয়ে যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। এনডিএফ শুধু জুলাই থেকেই নয়, বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই ফ্যাসিজমের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের রাজপথ থেকে হাসপাতাল, পেশেন্ট থেকে আহত-নিহত সবার পাশে সর্বদা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

র‍্যালি পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. আতিয়ার রহমান বলেন, আমাদের মধ্যে অনৈক্য থাকলেও জুলাই সনদ আর শহীদের রক্ত আমাদের বারবার ঐক্যের কাছাকাছি নিয়ে আসে। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সর্বদা জাগ্রত। এছাড়া এনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, অগ্নিসন্ত্রাস করে বিপ্লবীদের মনোবল ভাঙা যাবে না এবং জুলাইপন্থীরা রাজপথে সবসময় ছিল, থাকবে।

এনডিএফ দক্ষিণ শাখার সভাপতি ডা. মারুফ শাহরিয়ার বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথা তুলে দাঁড়াতে চায় এবং এর বিষদাঁত ভেঙে দিতে আমরা সবসময় প্রস্তুত। সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনডিএফ বিএমইউ শাখার সেক্রেটারি ডা. ফয়েজ উল্লাহ, অর্থ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অফিস সম্পাদক ডা. সারোয়ার তুহিন এবং মহিলা বিভাগের নেত্রীরাসহ সংগঠনের আরও অনেক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএমইউতে এনডিএফের র‍্যালি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x