দৈনিক সোজা সাপটা

আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের খনিজ

আফগানিস্তানের লোগার প্রদেশের খনিতে প্রাপ্ত ক্রোমাইট ছবি: বিবিসি।

আফগানিস্তানের তাখার প্রদেশের চা আব সোনার খনিতে ৩১ টন সোনার মজুদ রয়েছে বলে অনুমান করা হয়। এই খনি থেকে প্রাপ্ত সম্পদের রয়্যালটিতে সরকারের ৫৬ শতাংশ অংশ নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছরের জন্য দু'টো সংস্থার সঙ্গে এই চুক্তির মূল্য ৩১ কোটি ডলার।

লোগার প্রদেশের আয়নাক খনি এশিয়ার অন্যতম বৃহৎ তামার আধার হিসেবে গণ্য করা হয়। এই খনি থেকে ১.১৫ কোটি টন তামা উত্তোলন সম্ভব যার মূল্য প্রায় পাঁচ হাজার কোটি ডলার। তামা উত্তোলনের জন্য চীনা কোম্পানি এমসির সঙ্গে ২০০৮ সালে চুক্তি হয়েছিল।

জাবুল প্রদেশে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১১ মিলিয়ন টন অ্যালুমিনিয়াম মজুদ রয়েছে। জাবুল, কান্দাহার ও বাঘলানে উত্তোলনযোগ্য অ্যালুমিনিয়াম মজুদের মোট মূল্য ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এছাড়া কান্দাহারে ৯০ হাজার টন সীসা ও দস্তা মজুদ রয়েছে।

আফগানিস্তানে প্রায় ১.৬ বিলিয়ন ব্যারেল তেল এবং ৫০০ বিলিয়ন ঘন মিটার প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। আমু দরিয়া এবং আফগান-তাজিক অববাহিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস মজুদ রয়েছে। দেশের খনিগুলোতে লিথিয়ামের মজুদ এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের খনিজ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x