এর আগে বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা দুটি থানাসহ সংসদ সদস্য, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে মহাসড়ک অবরোধ সৃষ্টি করা হয়।
প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল ৬টা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল শুরু হয়। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে আটকেপড়া যানবাহন চলাচল শুরু হয় এবং সড়ক পরিষ্কার করা হয়।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ভয়ংকর নাশকতা এবং দুটি থানা ভাঙচুর, অস্ত্র লুট ও অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জ গেছেন চার বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। গতকাল শুক্রবার সকালে আইজিপি আলী হোসেন ফকির, এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সেখানে যান।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি বা সহিংসতা দেখা দিলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে চার বাহিনীর শীর্ষ কর্মকর্তা দিকনির্দেশনা দিয়েছেন।
গোপালগঞ্জ সার্কিট হাউসে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকালে ঢাকার উদ্দেশে রওনার সময় নিজ গাড়িতে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে এবং আগামী দিনেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদী। শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন