দৈনিক সোজা সাপটা

যোগ্য ও নৈতিক তরুণ গড়ার আহ্বান জামায়াত আমিরের

জীবনে বড় কিছু অর্জন করতে হলে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শনিবার অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণ এতে অংশ নিয়ে ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে আত্মনিয়োগের বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

জাতি তথা উম্মাহর বৃহত্তর কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হলে নিজেদের প্রস্তুত করার তাগিদ দিয়ে তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

যোগ্য ও নৈতিক তরুণ গড়ার আহ্বান জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x