দৈনিক সোজা সাপটা

ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির উত্তরবঙ্গের সামরিক বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে গোয়েন্দা নজরদারি চালানোর অভিযোগে তাকে আটক করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ সেলিম হোসেন। দেশটির পুলিশ শুক্রবার জানায়, বৃহস্পতিবার দুপুরে সেলিম হোসেনকে আটক করা হয়েছে।

প্রায় দুই সপ্তাহ আগে পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন এই বাংলাদেশি যুবক। দেশটির পুলিশের সন্দেহ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স) হয়ে কাজ করছিলেন সেলিম। স্পর্শকাতর এলাকাগুলোর তথ্য সংগ্রহের জন্য তাকে পাঠানো হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পুলিশের দাবি, সেলিমের নজরদারির মূল লক্ষ্য ছিল দার্জিলিংয়ের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র এবং বাগডোগরা ও হাসিমারায় অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর সামরিক ঘাঁটি। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদনে আর কোনো কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x