ক্যানসার রিসার্চ ইউকে এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলে অভিহিত করেছে। সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে জানান, নতুন ওষুধটি এমন একটি সমস্যার সমাধানের পথ দেখিয়েছে যা এতদিন অসম্ভব মনে করা হতো। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্তদের বেঁচে থাকার হার সবচেয়ে কম।
ড্যারাক্সনরাসিব নামের লক্ষ্যভিত্তিক ওষুধটি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে। শরীরের অন্যান্য অংশে ক্যানসার ছড়িয়ে পড়েছে এমন ৬১ জন রোগী এই পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে প্রায় ১২ শতাংশের ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব শনাক্ত হয়নি এবং ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে।
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক জানান, এখন পর্যন্ত পাওয়া ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। চিকিৎসকেরা আশা করছেন এই নতুন চিকিৎসা ক্যানসার পুরোপুরি নির্মূল না করলেও রোগীদের আয়ু বাড়াতে এবং রোগ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। তবে রোগটি কত দিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েকটিতে একই ধরনের জিনগত পরিবর্তন দেখা যাওয়ায় ভবিষ্যতে এসব চিকিৎসায় ওষুধটি কার্যকর হতে পারে। সম্মেলনের সভাপতি অধ্যাপক এলেনা গারালদা বলেছেন, সম্মিলিত এই চিকিৎসা রোগীদের বেঁচে থাকার সময় বাড়াতে পারে। তবে স্ক্যানে ক্যানসার না মিললেও রোগী পুরোপুরি মুক্ত হয়েছেন এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলে চিকিৎসকেরা সতর্ক করেছেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন