দৈনিক সোজা সাপটা

আওয়ামী সন্ত্রাস প্রতিহতে জাতীয় ঐক্যের ডাক সাদিক কায়েমের

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতে ইসলামীকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। যে কারণে তারা এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে তিনি মন্তব্য করেন।

এই ঐক্য গড়ে তুলতে বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান সাদিক কায়েম। অন্যথায় সামনে বিএনপি সরকারের জন্য আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন। এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারাও সমাবেশে অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী সন্ত্রাস প্রতিহতে জাতীয় ঐক্যের ডাক সাদিক কায়েমের

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x