দৈনিক সোজা সাপটা

বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা

বাংলাদেশে একটি ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা। গতকাল বৃষ্টিবিঘ্নিত দুপুরে হঠাৎ করেই জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসে আর্জেন্টিনার তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল। বাংলাদেশে ফুটবল প্রশিক্ষণ চালু করতে চায় তারা। পাশাপাশি এএফএ ইন্টারন্যাশনাল ফুটবল একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।

আর্জেন্টিনা প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনে কৃতজ্ঞতা জানান তারা। মারিও মার্টিন তুলা বলেছেন, আর্জেন্টিনা ফুটবলের পরিকল্পনার অংশ হিসেবে এশিয়া সফরে বেরিয়েছেন তারা। ভারত ঘুরে বাংলাদেশে এসেছে প্রতিনিধিদলটি।

ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে কাজ করতে চায় আর্জেন্টিনা। তবে বাংলাদেশে একাডেমি গড়ার পরিকল্পনাটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। পুরো বিষয়টি নির্ভর করছে স্থানীয় বিনিয়োগকারীদের আগ্রহের ওপর। জাতীয় স্টেডিয়ামের মাঠ ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তুলা। তার কাছে স্টেডিয়ামটি বেশ আধুনিক মনে হয়েছে।

এখানে অলিম্পিক কিংবা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা সম্ভব। এছাড়াও অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সব ব্যবস্থা রয়েছে এ স্টেডিয়ামে। আর্জেন্টিনা প্রতিনিধিদলের বাংলাদেশ সফর প্রসঙ্গে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, আর্জেন্টিনা প্রতিনিধিদল ঢাকায় একটি সেমিনারে অংশ নেবে এবং তারা একটি ফুটবল ক্লিনিকও করবে। আর একাডেমি গড়ে তোলার বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x