দৈনিক সোজা সাপটা

গাবতলীতে বিএনপির অফিস নয় নেতাকর্মীদের আড্ডাস্থলে আগুন

ফতুল্লার গাবতলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আড্ডাস্থলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসি জানিয়েছে, এটি দলীয় কোন কার্যালয় নয়। এখানে এলাকার কিছু বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা অবসর সময়ে আড্ডা দেয়। মিডিয়ায় বিএনপির অস্থায়ী কার্যালয় বলা হলেও এটি প্রকৃতপক্ষে অফিস নয়। দুইটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্তের মধ্যে একজন কার্যালয়ে প্রবেশ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি পৃথক তদন্ত দল কাজ শুরু করেছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন  গাবতলী রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইরে আমানা গার্মেন্ট সসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত টিনের তৈরি একটি ঘর।  রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

একপর্যায়ে ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে মূল সড়কের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি। তার সঙ্গে আসা অন্যরাও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে দুটি পৃথক তদন্ত দল গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তবে বিষয়টিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি আরও জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় দুটি পৃথক দল তদন্ত করছে। দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গাবতলীতে বিএনপির অফিস নয় নেতাকর্মীদের আড্ডাস্থলে আগুন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x