দেশের চলমান সংকট প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনের দলীয়করণ এবং বিচারব্যবস্থার ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো সমস্যাগুলো রাষ্ট্রকাঠামো দুর্বলতারই বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রীকেন্দ্রিক একচ্ছত্র ক্ষমতাব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতির কার্যকর ক্ষমতা নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। অতীতের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
সোমবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুন্সিগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতী মোহাম্মদুল্লাহ, এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মুফতী সিদ্দিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী নুর হোসাইন নূরানী।
আল্লামা মামুনুল হক বলেন, সংসদ নির্বাচনে যেখানে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে, সেখানে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ মতামত দিয়েছেন। জনগণের এই রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। একই দিনে অনুষ্ঠিত দুটি নির্বাচনের একটির ফলাফল মেনে নিয়ে অন্যটির ফলাফলকে অবৈধ বলার সুযোগ নেই। গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। সংবিধান সংশোধন ও সংস্কারের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংশোধন একটি নিয়মিত সংসদীয় প্রক্রিয়া, যা পরবর্তী সময়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে পরিবর্তন বা বাতিল করা সম্ভব।
বর্তমান সরকারের উদ্দেশে আল্লামা মামুনুল হক বলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সরকার যদি জনগণের অধিকার ও গণভোটের রায় উপেক্ষা করে, তাহলে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের নীরব থাকার সুযোগ নেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান, তাহলে আমরা তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেব না। বিএনপির নেতাকর্মীদেরও তাঁদের নেতৃত্বকে স্বৈরাচারী প্রবণতা থেকে দূরে রাখতে ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন