দৈনিক সোজা সাপটা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।। সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা ছাড়াই সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো: আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্যাংক খাতের সংকট কাটিয়ে উঠতে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনা হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, জনতা ব্যাংকের এমডি নিয়োগসহ উচ্চপর্যায়ের পদে বেসরকারি খাত থেকে যোগ্য ব্যক্তিদের আসাতে কোনো বাধা নেই। প্রার্থীর যোগ্যতাই এখানে একমাত্র বিবেচ্য বিষয়।

তিনি আরও জানান, একটি প্যানেলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে সবচেয়ে যোগ্যদের নিয়োগ দেয়া হয়। একইভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদেও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা হচ্ছে যাতে ব্যাংক খাতের গতিশীলতা বৃদ্ধি পায়।

দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরে এসেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে বর্তমানে আমানত বাড়ছে এবং এ খাত পুনরুদ্ধারের পথে রয়েছে। পুনঃমূলধনীকরণ ও পুনরুদ্ধার কার্যক্রমের সুফল আগামী দিনে আরও দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x