দৈনিক সোজা সাপটা

ফতুল্লায় ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা আটক

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জেলা কৃষক লীগের নেতা বাসেদ ভুইয়াকে (৪৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকার ভুইয়া বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাসেদ ভুইয়া ফতুল্লা মডেল থানার ভুইগড় এলাকার ভুইয়া বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে। 

বাসেদ ভুইয়া জেলা আওয়ামী কৃষক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। তিনি জেলা আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ওরফে নাজিম চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে ভুইগড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভুইয়া বাড়ির সামনের সড়ক থেকে বাসেদ ভুইয়াকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ বাসেদ ভুইয়াকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করেছে। তিনি কৃষক লীগের কোন পদে রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি কৃষক লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলেও পুলিশ জানতে পেরেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ডিবির অভিযানে জেলা কৃষক লীগ নেতা আটক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x