দৈনিক সোজা সাপটা

নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে জেলা ও উপজেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান ও সদস্যসচিব ছাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা নাজিরপুরসহ দেশব্যাপী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য এবং অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান।

একই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাজিরপুরের মালিখালী ইউনিয়নে হামলা চালায়। তারা বিএনপির কার্যালয় ভাঙচুর ছাড়াও স্থানীয় নেতা-কর্মীদের বাড়িঘরে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x