দৈনিক সোজা সাপটা

শিক্ষার্থীদের দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সর্বোচ্চ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন উপস্থিত ছিলেন। ডা. বিটু হাসপাতালে উপস্থিত শিক্ষার্থীদের উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করে জানান, শিক্ষার্থীদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৯৪ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে চিকিৎসা শেষে ৮৫ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে থাকা এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া (উইনিং) সম্পন্ন করা হয়েছে।

এ সময় ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. পিয়াস কর্মকার, ডা. মাশকুরুল আলম মিনার, ডা. আফরোজা আক্তার, ডা. আজিজুল শরীফ, ডা. সবুজ আল মাহমুদসহ ইনস্টিটিউটের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x