দৈনিক সোজা সাপটা

সাংবাদিক আল আমিন প্রধানের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া, হত্যার হুমকি

ফতুল্লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় তাকে বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য ডাকাডাকি এবং যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক আল আমিন প্রধান। পরপর দুই দিন এমন ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

আল আমিন প্রধান বলেন, শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তার কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় মাসুমসহ কয়েকজন চিহ্নিত মাদক কারবারি সেখানে উপস্থিত হন। তারা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। 

এতে তিনি বাধা দিলে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাকে সহযোগিতা করেন। পরে পুলিশকে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়।

তিনি বলেন, ওই ঘটনার জের ধরে শনিবার সকালে চিহ্নিত মাদক কারবারি মাসুমসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তার বাড়ির নিচে অবস্থান নেয়। তখন তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন।

এসময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে তাকে বিষয়টি জানান। কিছুক্ষণ সেখানে অবস্থান করে অভিযুক্তরা তার নাম ধরে ডাকাডাকি করে এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যায় তারা।

ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এই ঘটনায় থানায় সাংবাদিক আল আমিন প্রধান একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে সাংবাদিক আল আমিন প্রধানের ওপর ধারাবাহিক দুই দিনের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জের কোন সাংবাদিকের ওপর যদি সামান্যতম আঁচড় পরে তাহলে নারায়ণগঞ্জের সাংবাদিক মহল মেনে নিবে না এবং বিন্দু পরিমাণ ছাড় দিবে না। জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাংবাদিক আল আমিন প্রধানের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া, হত্যার হুমকি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x