দৈনিক সোজা সাপটা

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ বা আইইবির ২০২৭-২০২৮ সেশনের নির্বাচনে ভোট জালিয়াতি, অনিয়ম এবং প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে ওয়ান আইইবি প্যানেল। এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্যানেলটি। একই সঙ্গে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যানের কথাও জানিয়েছে তারা।

শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে ওয়ান আইইবি প্যানেল। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন প্যানেলটির ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত আইইবির নির্বাচনে বিপুলসংখ্যক প্রকৌশলীর অংশগ্রহণ আশাব্যঞ্জক হলেও নির্বাচন কমিশন ও সরকারদল-সমর্থিত প্যানেলের যোগসাজশে নির্বাচন প্রভাবিত হয়েছে।

নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিষয়ে আতিকুর রহমান জানান, পোলিং এজেন্ট নিয়োগের আবেদন করা হলেও কোনো আলোচনা ছাড়াই ভোটের দুই দিন আগে এজেন্ট না রাখার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনের আগের রাতে সরকারদল-সমর্থিত প্যানেলের পক্ষে ভোট দিতে সরকারি চাকরিজীবীদের বার্তা দেওয়া হয়। ভোট দেওয়ার পর ব্যালটের ছবি তুলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানোর নির্দেশনাসংবলিত হোয়াটসঅ্যাপ বার্তাও ছড়িয়ে পড়ে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাল ভোট প্রতিরোধের চেষ্টা করায় স্কাউট সদস্যদের ওপর হামলা, সাংবাদিকদের আক্রমণ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। প্যানেলটির হেডকোয়ার্টারের সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও এলজিইডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. নুরুল হুদা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা ও প্রকৌশলীদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আইইবি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x