দৈনিক সোজা সাপটা

মোটরসাইকেল কেড়ে নিলো নিঝুমের প্রাণ

মোটরসাইকেল কেড়ে নিলো নিঝুমের প্রাণ
মোটরসাইকেল কেড়ে নিলো নিঝুমের প্রাণ

বন্দর উপজেলায়  তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে   মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামের এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী  নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ফারহান (১৯)  আহত হয়েছেন।

​নিহত নিঝুম বন্দর উপজেলার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ মোল্লা বাড়ির  মাসুদ মিয়া  এবং  ফারজানা দম্পতির ছেলে । তার বাবা নগদ অফিসে চাকরি করেন। 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত  ১০টার দিকে নিঝুম ও তার বন্ধু ফারহান মোটরসাইকেল নিয়ে শীতলক্ষ্যা তৃতীয় সেতু এলাকায় পৌঁছান।  দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সেতুর পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি প্রায় ৩০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে আহত হয়

 নিঝুম  ও ফারহান।

 স্থানীয় লোকজন ও স্বজনরা   নিঝুমকে  উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আহত ফারহানকে  নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মোটরসাইকেল কেড়ে নিলো নিঝুমের প্রাণ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মোটরসাইকেল কেড়ে নিলো নিঝুমের প্রাণ
0:00 / 0:00
1x