দৈনিক সোজা সাপটা

গাজায় তীব্র শীতে জমে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ফিলিস্তিনি শিশুরা বৃষ্টিতে ভেজা একটি তাঁবু শিবিরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। সংগৃহীত ছবি

গাজার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয় নেয়া একটি তাঁবুতে তীব্র শীতে জমে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা ও একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে শীতকালীন ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে ইসরাইল কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর বার্তাসংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে নয় মাস বয়সী কিনান আহমেদ রাকিক হাইপোথার্মিয়ায় মারা গেছে।

শিশুটির বাবা আহমেদ রাকিক এএফপিকে জানান, রাতে গাজায় তাপমাত্রা প্রচণ্ড কমে যাওয়ার পর কিনানের মৃত্যু হয়। তিনি বলেন, ঘুম থেকে উঠে দেখি ওর গায়ের চামড়া নীল হয়ে গেছে এবং দ্রুত নাসের হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তিনি আরো বলেন, আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেছি এবং আমার ছেলেকে কাফনের কাপড়ে জড়ানো অবস্থায় আমার কোলে পেলাম। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন অনুযায়ী, গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মৃত্যুর ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে ৫০টিরও বেশি দেশ ও সংস্থার একটি জোট গাজায় ত্রাণসামগ্রী প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে। জাতিসঙ্ঘ শিশু তহবিলের ইউনিসেফ গাজাবিষয়ক মুখপাত্র জেমস এল্ডার সতর্ক করে বলেছেন যে, শীত আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি, অথচ তারা নজিরবিহীন বৃষ্টিপাত ও শীতের মুখোমুখি হচ্ছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

গাজায় তীব্র শীতে জমে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x