দৈনিক সোজা সাপটা

ভোগান্তিতে বহু দেশের ব্যবহারকারী

১২ ঘণ্টার বেশি সময় ধরে মাইক্রোসফটের সেবা বিঘ্নিত

মাইক্রোসফটের সার্ভারে বড় ধরনের সমস্যার কারণে বিশ্বের বিভিন্ন দেশে লাখো ব্যবহারকারী আউটলুক, টিমসসহ প্রতিষ্ঠানটির নানা সেবা ব্যবহার করতে পারছেন না। ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বিভ্রাটে ব্যাংক, সরকারি দপ্তর ও আদালতের কাজেও বিঘ্ন ঘটেছে। মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে কিছুটা অগ্রগতি হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ঘটনাটি সাইবার হামলার কারণে ঘটেনি। CNN ও BBC অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সমস্যার খবর আসে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আউটলুক নিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে—যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২ হাজার গুণ বেশি। মাইক্রোসফটের হিসাবে, তাদের ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন ৪৩ কোটিরও বেশি মানুষ। ফরচুন ৫০০ তালিকার ৯০ শতাংশের বেশি প্রতিষ্ঠানও তাদের কোপাইলট এআই চ্যাটবট ব্যবহার করে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, হংকং, জাপান, ফিলিপাইন, ভারত, বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের প্রশাসন ইমেইল সেবায় বিঘ্নের কথা জানিয়ে জরুরি প্রয়োজনে ফোনে যোগাযোগের পরামর্শ দেয়। হংকংয়ের আর্থিক খাতের কর্মীরাও জানান, মরগান স্ট্যানলি ও গোল্ডম্যান স্যাকসের কাজে সমস্যা হয়েছে। কিছু এয়ারলাইনসের কার্যক্রমেও বাধা সৃষ্টি হয়। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো এআই সেবাতেও সমস্যা দেখা দেয়।

শুক্রবার সকালে মাইক্রোসফট জানায়, ট্র্যাফিকের প্রবাহ পুনর্বিন্যাসের পর সার্ভারের স্থিতিশীলতা ও সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সার্ভারের কর্মক্ষমতা পর্যালোচনা করছে এবং নেওয়া পদক্ষেপগুলো কার্যকর হচ্ছে কি না, তা যাচাই করছে। মাইক্রোসফটের এক নির্বাহী বলেন, এ বিভ্রাট কোনো নিরাপত্তা ত্রুটির কারণে হয়নি। প্রতিষ্ঠানটির আগের এক হালনাগাদে বলা হয়েছিল, কয়েকটি সার্ভার হঠাৎ অচল হয়ে পড়ায় অন্য সার্ভারগুলোর ওপর চাপ বেড়ে যায়। এটিই সমস্যার মূল কারণ।

ঘটনাটি ইউরোপে প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ নিল শিয়ারিংয়ের মতে, ইউরোপের ইন্টারনেট অবকাঠামো মূলত যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভর করে এবং এ ক্ষেত্রে বড় প্রতিযোগী নেই।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেটের উপদেষ্টা জেক মুর বলেন, কিছু সার্ভার অচল হলে অন্যগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে, ফলে পুরো ব্যবস্থা ধীর হয়ে যেতে পারে। প্রযুক্তি সাংবাদিক জ্যাকব ওয়ার্ডের মতে, ক্লাউড সেবার ওপর বিশ্বের নির্ভরতা এবং সেই নির্ভরতার ঝুঁকি এই বিভ্রাটে স্পষ্ট হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

১২ ঘণ্টার বেশি সময় ধরে মাইক্রোসফটের সেবা বিঘ্নিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x