ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি মন্তব্য করেছেন যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিশ্চিত করে-এই মিথ এখন ভেঙে গেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী শক্তি যে কার্যত কাগুজে বাঘ, তা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চলমান সংঘাতের মধ্যে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এসব হামলা জ্বালানি ও অন্যান্য অবকাঠামোতেও বিস্তৃত হয়েছে বলে জানান তিনি।
মেজর জেনারেল মোস্তফা ইজাদি আরো বলেন, ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সব পর্যায়ের হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের আগস্টে আইআরজিসির উপপ্রধান হিসেবে দায়িত্ব পান ইজাদি এবং এর আগে তিনি বাহিনীটির স্থলবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন