ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বামপন্থি দলগুলো ছাড়া অন্য সব রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতাবাদী রাজনীতি, করপোরেট পুঁজিবাদ এবং ব্রাহ্মণবাদী সামাজিক বিন্যাসের ওপর নির্ভরশীল। আর স্বাভাবিক ভাবেই তরুণ প্রজন্ম এই ব্যবস্থার বিরোধিতায় সবচেয়ে বেশি সরব হয়ে উঠেছে। সিজেপি’র মধ্যেও এই মত অনেকটাই শক্তিশালী হওয়ায় তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্দোলন চালালেও তাদের হাতিয়ার হবে না। তবে ভারতের রাজনীতিতে এই তরুণদের প্রভাবকে কোনোভাবেই আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না।
প্রধান বিচারপতির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় বেকার যুবকদের ‘তেলাপোকা’ বলে অভিহিত করার প্রেক্ষাপটে সিজেপি প্ল্যাটফরমটি তৈরি হয়েছিল। গত মে মাসে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগ বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অভিজিৎ দীপ সিজেপি’র ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তৈরি করেন। ব্যঙ্গাত্মক প্রয়াস হিসেবে শুরু হলেও অল্প সময়েই এটি ভারতের তরুণ প্রজন্মের অসন্তোষকে ধারণ করে আন্দোলনের রূপ নিয়েছে।
ভোটার তালিকা ও এসআইআর প্রক্রিয়ার অনিয়মের প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের সঙ্গে সিজেপি সমান্তরাল আন্দোলন শুরু করে। তবে নিরপেক্ষতা বজায় রাখতে সিজেপি দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডিয়া জোটের সমাবেশে সমর্থন দিলেও সরাসরি যোগ দেয়নি। সিজেপি জানিয়েছে যে তারা নির্বাচনী রাজনীতির সঙ্গে যুক্ত নয় এবং দল নিবন্ধনের জন্য কোনো আবেদনও করেনি।
সিজেপি নেতাদের বিরুদ্ধে বিদেশি অর্থ নেয়া এবং অরাজকতা তৈরির চেষ্টার অভিযোগ এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ মার্কিন দাতাদের থেকে এবং আশুতোষ রাঙ্কা পাকিস্তানি রাজনীতিবিদদের কাছ থেকে অর্থ নিয়েছেন। যদিও এক বিবৃতিতে সিজেপি এই অভিযোগগুলোর তীব্র নিন্দা জানিয়েছে এবং বর্তমান পরিস্থিতিকে একটি লজ্জাজনক বাস্তবতা বলে অভিহিত করেছে।
ভারতের বিজেপি সরকার ক্ষমতায় টিকে থাকলেও নানা অর্থনৈতিক ও সামাজিক সংকটে জর্জরিত রয়েছে। একদিকে অর্থনৈতিক চাপ এবং শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলোই ভারতের যুব আন্দোলনের মূল কারণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে ভারতের রাজনীতিতে অনেকেরই ধারণা, বিদ্যমান প্রশাসনিক ব্যর্থতা ও তরুণদের চাহিদার প্রতি উদাসীনতার বিপরীতে রাষ্ট্রের বয়ানের বিকল্প একটি বয়ান ধীরে ধীরে তৈরি হচ্ছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন