দৈনিক সোজা সাপটা

সৌদি আরবে বিধিনিষেধ: শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ২৩ হাজার ২৭৪ জন যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাদের ৫৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া সৌদি এয়ারলাইন্সের ২২টি, রিয়াদ এয়ারওয়েজের ২৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি এবং কাতার এয়ারওয়েজের ৯টিসহ আরও বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ রয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসায় তারা বিপাকে পড়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সৌদি আরবে বিধিনিষেধ: শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ২৩ হাজার ২৭৪ জন যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যাদের ৫৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া সৌদি এয়ারলাইন্সের ২২টি, রিয়াদ এয়ারওয়েজের ২৫টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি এবং কাতার এয়ারওয়েজের ৯টিসহ আরও বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ রয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসায় তারা বিপাকে পড়েছেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x