দৈনিক সোজা সাপটা

মেট্রোরেলে টাটা প্রজেক্টসকে যুক্ত করায় ইরানের উদ্বেগ

ঢাকা মেট্রোরেল-১ প্রকল্পের ভূগর্ভস্থ অংশের নির্মাণকাজে ভারতের টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। জাপানের নিশিমাতসু কনস্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে ভারতীয় প্রতিষ্ঠানটিকে এই কাজ দেওয়া হয়েছে।

বিবৃতিতে ডাঃ ইরান বলেন, বাংলাদেশের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না বলে তিনি উল্লেখ করেন। মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর ভূগর্ভস্থ নির্মাণকাজে ভারতীয় প্রতিষ্ঠানকে যুক্ত করার সিদ্ধান্ত জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, দেশের নিজস্ব প্রকৌশলী, নির্মাণপ্রতিষ্ঠান ও দক্ষ জনবলকে উপেক্ষা করে বিদেশি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশীয় সক্ষমতা বিকাশের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন যে তারা উন্নয়নের বিরোধী নন, বরং জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব ও দেশীয় সক্ষমতাভিত্তিক উন্নয়ন চান। বাংলাদেশের জনগণের অর্থে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে দেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশাই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেট্রোরেলে টাটা প্রজেক্টসকে যুক্ত করায় ইরানের উদ্বেগ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x