দৈনিক সোজা সাপটা

ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে তা ঘুষ নয়: মীর শাহে আলম

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে কোনো উপহার দিলে সেটি ঘুষের আওতায় পড়বে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। তবে এর অর্থ কাজের মান খারাপ করা নয় উল্লেখ করে তিনি জানান, ১০ লাখ টাকা সাশ্রয় করে ৫ লাখ টাকা নিজেরা ভাগাভাগি করার মতো কোনো অসদুপায়ে যাওয়া যাবে না। এ সময় তিনি প্রকৌশলীদের দেশপ্রেম ও সততা বজায় রাখার আহ্বান জানান।

এলজিইডির কাজের মান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংস্থাটির কাজের মান নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে। অতীতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, স্লাব বা কার্পেটিং উঠে যাওয়া এবং পলেস্তারা খুলে পড়ার মতো ঘটনা প্রত্যক্ষ করা গেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করেছে এবং উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে তা ঘুষ নয়: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x