আমি মুসলিম নই, কিন্তু আমি চাই খেলাফত আবার ফিরে আসুক—এমন মন্তব্য করে সম্প্রতি আলোচনায় এসেছেন যুক্তরাজ্যে বসবাসকারী অর্থোডক্স রাব্বি হাইম সোফার। জায়নবাদবিরোধী আন্দোলন নেটুরেই কার্তার এই সদস্য মুসলিম শাসনামলে ইহুদি ও মুসলমানদের দীর্ঘদিনের সহাবস্থানের প্রশংসা করেছেন।
মরক্কো থেকে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত একটি ঐক্যবদ্ধ ইসলামি কর্তৃপক্ষ বা খিলাফত প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন তিনি। তার মতে, এমন ব্যবস্থা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিদের সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।
নিজের পারিবারিক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সোফার বলেন, বাগদাদে তাদের মুসলিম প্রতিবেশীরা অত্যন্ত আন্তরিক ছিলেন। ইহুদিদের পাসওভার উৎসব উপলক্ষে তারা ভেড়া, আলু, খেজুর, শসা ও টমেটো উপহার নিয়ে আসতেন।
প্রথম বিশ্বযুদ্ধের সময়কার সাইকস-পিকো চুক্তির সমালোচনা করে সোফার বলেন, এই চুক্তির মাধ্যমে অটোমান খিলাফতের অবসান মুসলিম বিশ্বের ঐক্যকে দুর্বল করেছে। তিনি গাজায় ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করতে মুসলিম নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী গঠনেরও প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন