দেশে গত পাঁচ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ২৬ শতাংশ কমেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে গত পাঁচ অর্থবছরের ইলিশ উৎপাদনের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ টন, যা ২০২২-১৩ অর্থবছরে বেড়ে ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টনে দাঁড়ায়। পরবর্তী দুই অর্থবছরে উৎপাদন কমে ২০২৩-২৪ সালে ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ টন এবং ২০২৪-২৫ সালে ৫ লাখ ২ হাজার ৪৪৪ টনে নামে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন ৪ লাখ ১৯ হাজার ৫০০ টন প্রাক্কলন করা হয়েছে।
বাজারমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, মাছের খুচরা বাজারমূল্য মূলত এর প্রাচুর্যের ওপর নির্ভরশীল। আড়তে নিলামের মাধ্যমে মাছের দাম নির্ধারিত হওয়ায় মুক্তবাজার ব্যবস্থায় মাছের দাম নির্ধারণে মৎস্য অধিদপ্তরের সরাসরি সুযোগ নেই। তবে উৎপাদন ও সরবরাহের সঙ্গে খুচরা বাজারমূল্যের সম্পর্ক নিরূপণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে এবং দেশের বাইরে ইলিশ পাচার রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন