রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও প্রায় এক কেজি গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮), যাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সোমবার রাত ১০টার দিকে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি-২ জানায়, সোমবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রোল বোমা এবং ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আটক দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় এবং তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং তিনি একাধিক নাশকতার মামলার আসামি। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা এই পেট্রোল বোমা ও গানপাউডার নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন