বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনতালিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে দুদেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেছেন দুই বিশ্বনেতা।
তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে এটি তার দ্বিতীয় বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের প্রথম বৈঠক হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার গঠনের পর থেকেই ঢাকা ও আঙ্কারার মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ গতিশীল করতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের মাধ্যমে সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।
প্রতিরক্ষা খাতেও দুদেশের যোগাযোগ বাড়ছে। গত জুলাই মাসে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সফর করেন। সেই সফরে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছিল, যা বর্তমান শীর্ষ বৈঠকে পুনরায় গুরুত্ব পেয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে তুরস্কের ভূমিকা এবং বাংলাদেশের শিক্ষা ও অবকাঠামো খাতে মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশকে তাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেছেন।
তিন দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের ফাঁকে অন্যান্য দেশের সরকারপ্রধানদের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন