দৈনিক সোজা সাপটা

ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির প্রথম কমিটি অনুমোদন

নারায়ণগঞ্জের ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দিয়েছে জেলা সমবায় অফিস। ১২ সদস্যবিশিষ্ট এ কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা সমবায় কর্মকর্তা মোঃ আবু জাফর মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়। ২০১৬ সালের ৩০ আগস্ট জারি করা ওই আদেশে সমবায় সমিতি আইন, ২০০১-এর সংশোধিত ধারা ১৮(২)(ক) অনুযায়ী এ কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক মোঃ রিপন, যুগ্ম সম্পাদক তানজিল খান এবং কোষাধ্যক্ষ নওয়াব আলী।

এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন রিয়াজ উদ্দিন আহম্মেদ রাজু, সোহাগ আলী, আজিজুর রহমান সরকার রতন, মোহাম্মদ জসিম উদ্দিন, ফেরদৌস খান, মোহাম্মদ আক্তার হোসেন ও ওসমান গনি।

সমবায় সমিতি আইন, ২০০১-এর ধারা ১৮(৩) অনুযায়ী আদেশ জারির তারিখ থেকে দুই বছর পর্যন্ত এ কমিটির মেয়াদ কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে অনুমোদিত ব্যবস্থাপনা কমিটিকে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির প্রথম কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x