নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হাবিবুর রহমান (৫৫) ফতুল্লা থানার কাশীপুর খিল মার্কেটের দক্ষিণ গোয়ালবন্দ এলাকার মৃত আনসার আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে কাশীপুর খিল মার্কেট এলাকায় অভিযান চালান। এ সময় একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বলেও জানান ওসি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন