উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফতুল্লা, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
নারায়ণগঞ্জের ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দিয়েছে জেলা সমবায় অফিস। ১২ সদস্যবিশিষ্ট এ কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা সমবায় কর্মকর্তা মোঃ আবু জাফর মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়। ২০১৬ সালের ৩০ আগস্ট জারি করা ওই আদেশে সমবায় সমিতি আইন, ২০০১-এর সংশোধিত ধারা ১৮(২)(ক) অনুযায়ী এ কমিটি অনুমোদন করা হয়েছে।অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সম্পাদক মোঃ রিপন, যুগ্ম সম্পাদক তানজিল খান এবং কোষাধ্যক্ষ নওয়াব আলী।এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন রিয়াজ উদ্দিন আহম্মেদ রাজু, সোহাগ আলী, আজিজুর রহমান সরকার রতন, মোহাম্মদ জসিম উদ্দিন, ফেরদৌস খান, মোহাম্মদ আক্তার হোসেন ও ওসমান গনি।সমবায় সমিতি আইন, ২০০১-এর ধারা ১৮(৩) অনুযায়ী আদেশ জারির তারিখ থেকে দুই বছর পর্যন্ত এ কমিটির মেয়াদ কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে অনুমোদিত ব্যবস্থাপনা কমিটিকে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।