নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, প্রথমে ধোঁয়ায় অসুস্থ ৪৮ জনকে হাসপাতালে আনা হয়।
পরে আরও শিক্ষার্থী ভর্তি হন। সব মিলিয়ে ৬৩ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
চিকিৎসক জানান, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভবনের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং বের হওয়ার সময় হুড়োহুড়ি শুরু হয়। ধোঁয়ায় কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানান, ভবনের দ্বিতীয় তলায় থাকা একটি লাইব্রেরি আগুনে পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।
আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের বিভিন্ন বই পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগুনের ধোঁয়ায় রাতে ছয় শিক্ষার্থী অসুস্থ হন। পরে সকালে আরও শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। আতঙ্কেও অনেকে অসুস্থ বোধ করেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন