দৈনিক সোজা সাপটা

জালকুড়িতে ঝুটের গোডাউনে আগুন, পুড়েছে একাধিক ঘর ও দোকান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাঁশবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগে আশপাশের কয়েকটি ঘর ও দোকান পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়ি ও গাড়ির গ্যারেজেও।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইকবাল হোসেনের মালিকানাধীন গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জুয়েল নামের স্থানীয় এক যুবক জানান, গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা তিনি জানেন না। আগুনে আশপাশের কয়েকটি ঘরও পুড়ে গেছে বলে জানান তিনি।

আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত—রাত সাড়ে ১০টায়—ফায়ার সার্ভিসের একাধিক দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জালকুড়িতে ঝুটের গোডাউনে আগুন, পুড়েছে একাধিক ঘর ও দোকান

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাঁশবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগে আশপাশের কয়েকটি ঘর ও দোকান পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়ি ও গাড়ির গ্যারেজেও।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইকবাল হোসেনের মালিকানাধীন গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জুয়েল নামের স্থানীয় এক যুবক জানান, গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা তিনি জানেন না। আগুনে আশপাশের কয়েকটি ঘরও পুড়ে গেছে বলে জানান তিনি।

আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত—রাত সাড়ে ১০টায়—ফায়ার সার্ভিসের একাধিক দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x