উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন যুবদলের নেতাকর্মীরা।নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চিটাগাং রোড এলাকা থেকে বের হয়। মিছিলটি মহাসড়ক এলাকা প্রদক্ষিণ করে ডাচ-বাংলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা এ কর্মসূচির বিরোধিতা করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।