দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে ‘অনুপম একাডেমী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় ৩০ অক্টোবর বিকেলে ‘অনুপম একাডেমী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি জাতি গঠনের পেছনে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সাফল্য ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ‘অনুপম একাডেমী’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x