দৈনিক সোজা সাপটা

রোহিঙ্গা সংকটে আইসিজের রায় ও কূটনৈতিক করণীয়

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
রোহিঙ্গা সংকটে আইসিজের রায় ও কূটনৈতিক করণীয়
রিন্টু আনোয়ার। নয়া দিগন্ত

আইসিজের রায়কে নিছক কাগজের দলিল হিসেবে ফেলে না রেখে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা প্রতিনিধিদের নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা জরুরি। গাম্বিয়া ও ওআইসির সাথে কাজ করে আর্থিক ও পরিবেশগত ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরতে হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শোষণের দৌরাত্ম্যআরো পড়ুনমালয়েশিয়াগামী কর্মীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শোষণের দৌরাত্ম্য

১৫ জন বিচারকের বেঞ্চে ৯-৬ ভোটে গৃহীত এই রায় রোহিঙ্গাদের অস্তিত্বের সঙ্কটকে আইনি ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। আদালত জানিয়েছেন, ২০১৭ সালের আগস্টে রাখাইনে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা ও যৌন সহিংসতা চালানো হয়েছে। জেনোসাইড সনদের তিনটি ধারা লঙ্ঘনের প্রমাণ পেয়ে আদালত জেনোসাইডের সুনির্দিষ্ট অভিপ্রায় নিশ্চিত করেছেন।

আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের স্বতন্ত্র জাতিগত ও ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে দশকের পর দশক ধরে চলা অপপ্রচারকে কবরস্থ করেছেন। এই রায় বৈশ্বিক মানবাধিকার কাঠামোর জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে। মিয়ানমারকে দুই বছরের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের নভেম্বরের মধ্যে রায় বাস্তবায়নের প্রতিবেদন জমা দিতে হবে।

স্থানীয় সরকারব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক প্রত্যাশাআরো পড়ুনস্থানীয় সরকারব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক প্রত্যাশা

তবে রায় বাস্তবায়নের পথে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার সমীকরণ বড় দেয়াল হয়ে দাঁড়াতে পারে। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র তিনটি অঞ্চল। বাকি ভূখণ্ড ও সীমান্ত এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় তাদের সহযোগিতা ছাড়া প্রত্যাবাসন অসম্ভব। বাংলাদেশ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসন শুরুর আশাবাদ ব্যক্ত করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটে আইসিজের রায় ও কূটনৈতিক করণীয়

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

আইসিজের রায়কে নিছক কাগজের দলিল হিসেবে ফেলে না রেখে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা প্রতিনিধিদের নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা জরুরি। গাম্বিয়া ও ওআইসির সাথে কাজ করে আর্থিক ও পরিবেশগত ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরতে হবে।

১৫ জন বিচারকের বেঞ্চে ৯-৬ ভোটে গৃহীত এই রায় রোহিঙ্গাদের অস্তিত্বের সঙ্কটকে আইনি ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। আদালত জানিয়েছেন, ২০১৭ সালের আগস্টে রাখাইনে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা ও যৌন সহিংসতা চালানো হয়েছে। জেনোসাইড সনদের তিনটি ধারা লঙ্ঘনের প্রমাণ পেয়ে আদালত জেনোসাইডের সুনির্দিষ্ট অভিপ্রায় নিশ্চিত করেছেন।

আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের স্বতন্ত্র জাতিগত ও ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে দশকের পর দশক ধরে চলা অপপ্রচারকে কবরস্থ করেছেন। এই রায় বৈশ্বিক মানবাধিকার কাঠামোর জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে। মিয়ানমারকে দুই বছরের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের নভেম্বরের মধ্যে রায় বাস্তবায়নের প্রতিবেদন জমা দিতে হবে।

তবে রায় বাস্তবায়নের পথে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার সমীকরণ বড় দেয়াল হয়ে দাঁড়াতে পারে। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র তিনটি অঞ্চল। বাকি ভূখণ্ড ও সীমান্ত এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় তাদের সহযোগিতা ছাড়া প্রত্যাবাসন অসম্ভব। বাংলাদেশ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসন শুরুর আশাবাদ ব্যক্ত করেছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x