দৈনিক সোজা সাপটা

সরকারবিরোধী ষড়যন্ত্রে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
সরকারবিরোধী ষড়যন্ত্রে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। সংগৃহীত

সরকারবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার ২৫ নভেম্বর রাতে ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরাআরো পড়ুনগোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

পুলিশ সূত্রে জানা যায়, ৩৩তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ৫ আগস্টের আগে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বেও নিয়োজিত ছিলেন। পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় এবং সর্বশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছিল।

এর আগে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহার করে জনসেবায় মনোনিবেশ করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সরকারবিরোধী ষড়যন্ত্রে ডিবি হেফাজতে এএসপি রাকিবুল

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সরকারবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার ২৫ নভেম্বর রাতে ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩৩তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ৫ আগস্টের আগে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বেও নিয়োজিত ছিলেন। পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় এবং সর্বশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছিল।

এর আগে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহার করে জনসেবায় মনোনিবেশ করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x