টানা তিন অর্থবছর ধরে বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে ভারতে রপ্তানির পরিমাণ ৫৩.১১ শতাংশ এবং আর্থিক মূল্য ৬৯.৩ শতাংশ কমেছে। একই সময়ে আমদানি কমেছে প্রায় ১৮.৫ শতাংশ।
সাফটা চুক্তির আওতায় শুল্কমুক্ত ও স্বল্পশুল্কের পণ্য আমদানি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়েও চাপ তৈরি হয়েছে। কাস্টমস তথ্য অনুযায়ী, গত অর্থবছরে মোট আমদানির প্রায় ৩৫ শতাংশই এসেছে সাফটা সুবিধায়, যা আগের দুই বছরে ছিল যথাক্রমে ১১ ও ৭ শতাংশ।
গত তিন অর্থবছরে এই বন্দর দিয়ে ভারত থেকে মোট ৪৭ লাখ ১৭ হাজার ৩৬৩ টন পণ্য আমদানি হয়েছে, যার মূল্য ৮১ হাজার ৬৩২ কোটি টাকা। বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে ১০ লাখ ৩৫ হাজার ৬৭৯ টন পণ্য রপ্তানি হয়েছে, যার আর্থিক মূল্য ২৯ হাজার ৪৯৯ কোটি টাকা।
ভারত থেকে আমদানির শীর্ষে রয়েছে স্পঞ্জ আয়রন, তুলা, ফলমূল ও চাল। অন্যদিকে, রপ্তানি পণ্যের তালিকায় পরিবর্তন এসেছে। আগে কাঁচা পাট ও তৈরি পোশাক শীর্ষে থাকলেও বর্তমানে হাইড্রোজেন পার-অক্সাইড, সুপারি ও মাছের রপ্তানি বেড়েছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, এলসি জটিলতা, জ্বালানি সংকট ও বন্দর অবকাঠামোর সীমাবদ্ধতায় বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। কাস্টমস কমিশনার ফাইজুর রহমান বলেন, বাণিজ্য কমলে রাজস্বে প্রভাব পড়ে, তবে পরিস্থিতি উত্তরণে এনবিআরে নিয়মিত প্রতিবেদন দেওয়া হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, পেট্রাপোল বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও এলসি খোলার কড়াকড়ি বাণিজ্যে বড় বাধা। বন্দরের সক্ষমতা বাড়ানো, খালাস প্রক্রিয়া দ্রুত করা এবং দুই দেশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই গতি পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন