দৈনিক সোজা সাপটা

পল্লবীতে নাশকতার অভিযোগে কৃষক লীগ নেতা রবিন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে রবিন আহমেদ (৪৪) নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার হওয়া রবিন পল্লবী থানা কৃষক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসআরইউর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত রবিন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। নাশকতার মামলায় তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পল্লবীতে নাশকতার অভিযোগে কৃষক লীগ নেতা রবিন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x