মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে মাছ ধরার ট্রলারে তুলে টানা আট দিন সাগরে ভাসিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে তাদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়েছিল।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস জানান, ১২ নভেম্বর তাদের সাগরে থাকা বড় ট্রলারে নেওয়া হয় এবং কয়েকদিন সাগরে ভাসমান থাকার পর ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যদের মধ্যে বিরোধ শুরু হয়।
একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টের কাছে এনে তীরে ভেড়ানো হয় এবং পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত নেমে পালিয়ে যান বলে জানান ইলিয়াস। তার ভাষ্য অনুযায়ী, ট্রলারে মোট ৭২ জন ছিলেন যাদের মধ্যে পুলিশ শুক্রবার রাতে ২৮ জনকে উদ্ধার করেছে এবং বাকিরা পালিয়ে গেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন শিশু, দুজন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পাচার চক্রের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন